সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে ১৩ প্রতিষ্ঠানের সর্বোচ্চ লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪ | 215 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ১৩ প্রতিষ্ঠানের সর্বোচ্চ লেনদেন
Responsive Ad Banner

আজ ০২ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৩ প্রতিষ্ঠানের সর্বোচ্চ লেনদেন হয়েছে।

কোম্পানিগুলো হলো- সি পার্ল হোটেল, ডেল্টা ব্র্যাক হাউজিং, এসকে ট্রিমস, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, সাউথ বাংলা এগ্রিকালচার কমার্শিয়াল ব্যাংক, বিকন ফার্মা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, পাওয়ারগ্রিড, সিলভা ফার্মা, কাশেম ইন্ডাস্ট্রিজ, আইএফআইসি ব্যাংক এবং আইপিডিসি।

Responsive Ad Banner

আজ ব্লক মার্কেে ব্লক মার্কেটে এই ১৩ প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে ৩৮ কোটি ৯১ লাখ ৫ হাজার টাকার।

যা ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৭৩.১৭ শতাংশ।

 

ডিএসই সূত্রে জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেন হওয়া ১৩ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সি পার্ল হোটেলের।

এদিন ব্লক মার্কেটে কোম্পানিটির ৮ কোটি ৫২ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ৫ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে ৪ কোটি ৬০ লাখ ৭৭ হাজার টাকার তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে এসকে ট্রিমসের।

 

অন্য ১০টি কোম্পানির মধ্যে- ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৪ কোটি ৩৪ লাখ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৩ কোটি ৪২ লাখ ৪৬ হাজার টাকা, সাউথ বাংলা এগ্রিকালচার কমার্শিয়াল ব্যাংকের ৩ কোটি ২২ লাখ ৫ হাজার টাকা, বিকন ফার্মার, ২ কোটি ৬২ লাখ ৮১ হাজার টাকা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ১ কোটি ৩২ লাখ ১৮ হাজার টাকা, পাওয়ারগ্রিডের ১ কোটি ৩২ লাখ ১৮ হাজার টাকা, সিলভা ফার্মার ১ কোটি ১৫ লাখ ৬০ হাজার টাকা, কাশেম ইন্ডাস্ট্রিজের ১ কোটি ১৫ লাখ ৫২ হাজার টাকা, আইএফআইসি ব্যাংকের ১ কোট ৪ লাখ ৯৩ হাজার টাকা এবং আইপিডিসির ১ কোটি ৪ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

এদিকে, আজ ডিএসইতে ব্লক মার্কেটে মোট ৭৭ কোম্পানির ১ কোটি ৪৬ লাখ ৫৭ হাজার ৪৯৭টি শেয়ার ১৭১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৫৩ কোটি ১৭ লাখ ৫৫ হাজার টাকা।

ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- একমি পেস্টিসাইডসের ৯০ লাখ ২৬ হাজার টাকা, সায়হাম টেক্সটাইলের ৮২ লাখ ৪৭ হাজার টাকা, বিএটিবিসির ৮ লাখ ৩৫ হাজার টাকা, সোনালী পেপারের ৭৪ লাখ ৭ হাজার টাকা, এমারেল্ড অয়েলের ৬৭ লাখ ৭৪ হাজার টাকা, সাউথইস্ট ব্যাংকের ৬৬ লাখ ৭৪ হাজার টাকা, আলহাজ টেক্সটাইলের ৬৪ লাখ ৯১ হাজার টাকা, গ্রামীণ ফোনের ৬৪ লাখ ১৯ হাজার টাকা এবং এইচআর টেক্সটাইলের ৬৩ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com