বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবমেরিন ক্যাবলের ইজিএম আহ্বান

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ | 251 বার পঠিত | প্রিন্ট

সাবমেরিন ক্যাবলের ইজিএম আহ্বান
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ইজিএম (বিশেষ সাধারণ সভা) আহ্বান আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগামী ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির ইজিএম অনুষ্ঠিত হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২২ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

Responsive Ad Banner

জানা যায়, কোম্পানিটি ২ কোটি ২১ লাখ ৩৩ হাজার ৩৩৩ টি সাধারণ শেয়ার (প্রতিটির অভিহিত মূল্য ১০ টাকা) মূল্যে ইস্যু করবে। বিএসসিসিএল ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে শেয়ার ইস্যু করবে।

উন্নয়ন প্রকল্প ‘আঞ্চলিক সাবমেরিন টেলিকমিউনিকেশন প্রজেক্ট, বাংলাদেশ (দ্বিতীয় সাবমেরিন কেবল স্থাপন ও স্থাপন)’ প্রকল্পের অধীনে ১৬৬ কোটি টাকা গ্রহণ করবে।

কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি নেবে।

এছাড়া কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকের পদ পরিবর্তন করতে সংঘ্বসারকের কিছু পরিবর্তন করবে।

এ কারণে কোম্পানিটি বিনিয়োগকারীদের সম্মতি নিতে ইজিএম করার সিদ্ধান্ত নিয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ২:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com