সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বারাকা পতেঙ্গা পাওয়ারের ১৩তম এজিএম সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ | 360 বার পঠিত | প্রিন্ট

বারাকা পতেঙ্গা পাওয়ারের ১৩তম এজিএম সম্পন্ন
Responsive Ad Banner

বারাকা পতেঙ্গা পাওয়ারের ১৩তম এজিএম (বার্ষিক সাধারণ সভা) সম্পন্ন করা হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির সভাটি অনুষ্ঠিত হয়।

কোম্পানি সচিব মোহাম্মদ রানা’র সভায় সঞ্চালনায় ছিলেন। সভায় ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন সহ ও অন্যান্য সকল এজেন্ডা শেয়ারহোল্ডারদের ভোটের ভিত্তিতে অনুমোদিত হয়।

Responsive Ad Banner

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা আরম্ভ হওয়ার পরে কোম্পানি সচিব মোহাম্মদ রানা পরিচালিনা পর্ষদ ও উপস্থিত শেয়ারহোল্ডারদের স্বাগত জানিয়ে অনুষ্ঠান শুরু করেন।

কোম্পানির চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী তার স্বাগত বক্তব্যে উল্লেখ করেন,ে বারাকা পতেঙ্গা পাওয়ার ২০২১ সাল থেকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হযেছে। কোম্পানিটি বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেড এবং কর্ণফুলী পাওয়ার লিমিটেডের প্রতিটির মোট শেয়ারের ৫১ শতাংশ বিনিয়োগ করেছে। এছাড়াও, কোম্পানিটি বারাকা সিকিউরিটিজ লিমিটেড নামে একটি নতুন সিকিউরিটিজ হাউসে মোট শেয়ারের ৫১ শতাংশ বিনিয়োগ করেছে। তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতেও বারাকা পতেঙ্গার অন্যান্য লাভজনক প্রকল্পে বিনিয়োগের সুযোগ অন্বেষণ করে যাচ্ছে।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর কাদির শাফী, পরিচালনা পর্ষদ এবং শেযারহোল্ডারদের সর্বাত্মক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি উল্লেখ করেন, ২০২২-২৩ অর্থবছরে বারাকা পতেঙ্গার ইপিএস ১ টাকা ৬ পয়সা লোকসানে ছিল এবং শেযার প্রতি নিট সম্পদের মূল্য ৩০ জুন ২০২৩ তারিখে দাঁড়ায় ২৬ টাকা ৮১ পয়সা।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:২৭ অপরাহ্ণ | সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com