রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ | 307 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ কোম্পানি
Responsive Ad Banner

রেকর্ড ডেটের আগে আগামী ২৪ ডিসেম্বর থেকে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ২টি হলো- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন এবং জুট স্পিনার্স।

Responsive Ad Banner

এর মধ্যে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেন স্পট মার্কেটে লেনদেন করবে ২৬ ডিসেম্বর পর্যন্ত।

রেকর্ড ডেটের কারণে আগামী ২৭ ডিসেম্বর এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

স্পট মার্কেটে জুট স্পিনার্সের শেয়ার লেনদেন হবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।

রেকর্ড ডেটের কারণে আগামী ২৮ ডিসেম্বর এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

জানা যায়, ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ২ টাকা ৩৬ পয়সা।

আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৫১ পয়সা।

আলোচ্য অর্থবছরে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৫ টাকা ৪৮ পয়সা (নেগেটিভ) এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৪৮ টাকা ১৮ পয়সা।

অপরদিকে, জুট স্পিনার্স ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৩ টাকা ৭৮ পয়সা।

আগের বছর শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৪৪ টাকা ৮৪ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ৫২২ টাকা ১৯ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com