সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

এমারেল্ড অয়েলের অনিয়মের তথ্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ | 311 বার পঠিত | প্রিন্ট

এমারেল্ড অয়েলের অনিয়মের তথ্য প্রকাশ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি এমারেল্ড অয়েলের অনিয়মের তথ্য প্রকাশ করেছে কোম্পানিটির নিরীক্ষক।

সদ্য সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় নিরীক্ষক বলেছেন, কোম্পানিটির কোটি কোটি টাকার স্থায়ী সম্পদের সত্যতা নেই। মজুত পণ্যের প্রমাণাদি নেই।

Responsive Ad Banner

এছাড়া কোম্পানিটির কর্তৃপক্ষ হিসাবমানও লঙ্ঘন করেছে।

এমারেন্ড ওয়েলের নিরীক্ষক অভিযোগ করেছেন, কোম্পানি কর্তৃপক্ষ চলতি বছরের ৩০ জুনে শেষ হওয়া অর্থবছরে ৪৭ কোটি ২৪ লাখ টাকার স্থায়ী সম্পদ দেখিয়েছে।

কিন্তু এই সম্পদের সত্যতা ও অস্তিত্ব পায়নি নিরীক্ষক। কারণ, এই বিশাল সম্পদ দেখানো হলেও এর বিপরীতে কোনো রেজিস্টার নেই।

এমারেল্ড অয়েল কর্তৃপক্ষ ২০২২-২৩ অর্থবছরের শেষে ৫ কোটি ৩২ লাখ টাকার মজুত পণ্য আছে বলে আর্থিক প্রতিবেদেন উল্লেখ করেছে।

কিন্তু এর সপক্ষে প্রমাণাদির স্বল্পতার কারণে নিরীক্ষক ওই মজুত পণ্যের সত্যতা পাননি।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির ১৩০ কোটি ৪৪ লাখ টাকার দীর্ঘমেয়াদি ঋণ রয়েছে।

কিন্তু তারা এই ঋণের বিপরীতে ২০২২-২৩ অর্থবছরে কোনো সুদজনিত ব্যয় দেখায়নি।

আন্তর্জাতিক হিসাব মান (আইএএস)-৩৬ অনুযায়ী যেকোনো প্রতিষ্ঠানের ইমপেয়ারম্যান্ট লস ব্যবহারজনিত কারণে সম্পদের মূল্য হ্রাস হওয়া স্বাভাবিক।

কিন্তু কোম্পানিগুলো তা না করে সম্পদ ও মুনাফা বেশি দেখায়। এমারেল্ড অয়েলও একই কাজ করেছে।

তারা স্থায়ী সম্পদে ইমপেয়ারম্যান্ট টেস্ট করেনি বলে জানিয়েছেন নিরীক্ষক।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) করপোরেট গভর্ন্যান্স বিভাগের এক কর্মকর্তা বলেন, যেকোনো কোম্পানির ক্ষেত্রে ইমপেয়ারমেন্ট লস হওয়া স্বাভাবিক।

কিন্তু কোম্পানিগুলো গতানুগতিকভাবে তা না করে মুনাফা ও সম্পদ বেশি দেখিয়ে থাকে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:৩৪ অপরাহ্ণ | সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com