বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হিমাদ্রির স্টক ডিভিডেন্ডে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ | 279 বার পঠিত | প্রিন্ট

হিমাদ্রির স্টক ডিভিডেন্ডে পরিবর্তন
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএমই প্ল্যাটফর্মর কোম্পানি হিমাদ্রির স্টক ডিভিডেন্ডে পরিবর্তন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পািনটির ঘোষিত ৭০০ শতাংশ ডিভিডেন্ডের পরিবর্তে ২৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোনদ করেছে বিএসইসি।

Responsive Ad Banner

এর আগে এজাজ গ্রুপের কোম্পানিটি ২০২২-২৩ অর্থবছরের জন্য ৭০০ শতাংশ বোনাস ও ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদনের প্রস্তাব করেছিল।

তবে কোম্পানিটি কমিশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য পুনরায় আবেদন করেছে বলে কোম্পানির এক কর্মকর্তা জানিয়েছন।

এই বিষয়ে কোম্পানিটি কমিশনের কাছে প্রয়োজনীয় নথিপত্রও জমা দিয়েছে।

তিনি বলেন, মূল বাজারে আসার জন্য কোম্পানিটি বিএসইসির চাহিদা অনুযায়ী পরিশোধিত মূলধন বাড়াতে চেয়েছিল।

কমিশন যদি এটি বিবেচনা না করে, তাহলে মূল বাজারে আসার প্রক্রিয়া বিলম্বিত হতে পারে।

এদিকে, কোম্পানিটি ১৪ ডিসেম্বরের পরিবর্তে ২৭ ডিসেম্বর তার বার্ষিক সাধারণ সভা আয়োজন করবে।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ ডিসেম্বর।

কোম্পানিটি জানিয়েছে, বোনাস ডিভিডেন্ড রিজার্ভ থেকে নয়, রিটেইন আর্নিংস থেকে বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানির বোনাস ডিভিডেন্ডের সুপারিশ অনুযায়ী, প্রতিটি শেয়ারহোল্ডার কোম্পানির বিদ্যমান প্রতিটি শেয়ারের বিপরীতে সাতটি নতুন শেয়ার পাবেন। এতে কোম্পানির পরিশোধিত মূলধন তার বিদ্যমান ৭৬ লাখ টাকা থেকে সাত গুণ বৃদ্ধি পাবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ারের সর্বশেষ সমাপনী দর ছিল ৬ হাজার ৯৯৯ টাকা।

আর্থিক প্রতেবেদন অনুসারে, কোম্পানির শেয়ার প্রতি আয় বছরে ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৭ টাকা ৬২ পয়সায় দাঁড়িয়েছে।

২০২১ সালের সেপ্টেম্বরে হিমাদ্রি লিমিটেড ওভার-দ্য-কাউন্টার মার্কেট থেকে এসএমই প্ল্যাটফর্মে স্থানান্তরিত হয়।

ওটিসি মার্কেটে কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছিল ২০১৪ সালের ৮ মার্চ।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com