মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে ৬৫ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩ | 223 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৬৫ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০৬ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৬৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ২৯ কোটি ৫৩ লাখ ২৬ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির। কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মা, এমারেল্ড ওয়েল, সী পার্ল রিসোর্ট এবং একমি ল্যাবরটরিজ।

Responsive Ad Banner

আজ এই ৪ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৭৩ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪৯.৮৮ শতাংশ।

 

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে স্কয়ার ফার্মার ৪ কোটি ৮০ লাখ ৫৪ হাজার, এমারেল্ড ওয়েলের ৩ কোটি ৭৯ লাখ ৮৪ হাজার, সী পার্ল রিসোর্টের ৩ কোটি ৭৬ লাখ ৩ হাজার এবং একমি ল্যাবরটরিজের ২ কোটি ৩৭ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- একমি পেস্টিসাইডসের ১ কোটি ৩০ লাখ ৬০ হাজার, এক্সপ্রেস ইন্সুরেন্সের ৯৬ লাখ ৯৯ হাজার, নাহি এ্যালুমিনিয়ামের ৮৮ লাখ ৯২ হাজার, ব্রাক ব্যাংকের ৮৮ লাখ ৭২ হাজার, ওরিয়ন ইনফিউশনের ৭১ লাখ ৩৬ হাজার এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৬৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৪:৩৬ অপরাহ্ণ | বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com