মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সামিট পাওয়ারের ৩ বিদ্যুৎ কেন্দ্রে আবারও উৎপাদন শুরু

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ | 217 বার পঠিত | প্রিন্ট

সামিট পাওয়ারের ৩ বিদ্যুৎ কেন্দ্রে আবারও উৎপাদন শুরু
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি সামিট পাওয়ারের ৩ বিদ্যুৎ কেন্দ্রে আবারও উৎপাদন শুরু হয়েছে। কেন্দ্র ৩টি হলো- আশুলিয়া পাওয়ার প্ল্যান্ট, চান্দিনা পাওয়ার প্ল্যান্ট এবং মাধবদী পাওয়ার প্ল্যান্ট।

কোম্পানিটি সূত্রে জানা গেছে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) সঙ্গে দর কষাকষির মাধ্যমে বিদ্যুতের মূল্য চূড়ান্ত হওয়ার পর গত বুধবার (২২ নভেম্বর) উৎপাদন শুরু হয়েছে আলোচিত তিন বিদ্যুৎকেন্দ্রে।

Responsive Ad Banner

আলোচিত তিনটি বিদ্যুৎকেন্দ্রের প্রতিটির গ্যাসভিত্তিক ১০ মেগাওযাটের কাছাকাছি। কেন্দ্র তিনটির বিদ্যুতের ক্রেতা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। তাদের সাথে সামিটের যে বিদ্যুৎ ক্রয় চুক্তি ছিল, তার মেয়াদ গত ৩১ আগস্ট শেষ হয়ে যায়।

এর প্রেক্ষিতে সামিট পাওয়ার চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করে। উভয় পক্ষ দর কষাকষির মাধ্যমে গত ২১ নভেম্বর বিদ্যুতের মূল্য নির্ধারণে সক্ষম হয়। তারপর দিন বিদ্যুৎ উৎপাদন ও তা বিআরইবিকে সরবরাহ শুরু করে পাওয়ার প্ল্যান্ট তিনটি।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:৫১ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ নভেম্বর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com