মঙ্গলবার ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সমতা লেদার কমপ্লেক্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২২ নভেম্বর ২০২৩ | 182 বার পঠিত | প্রিন্ট

সমতা লেদার কমপ্লেক্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি সমতা লেদার কমপ্লেক্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ করা হয়েছে। কোম্পানিটি সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০১ পয়সা। আগের বছরের একই সময়েও কোম্পানিটির ইপিএস ছিল ০১ পয়সা।

Responsive Ad Banner

সমাপ্ত অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২২ থেকে মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৪ পয়সা। আগের বছরের একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছিল ০৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ২২ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১৪ টাকা ২৭ পয়সা।

তৃতীয় প্রান্তিকশেষে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০২ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৪১ পয়সা।
শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৬:১৫ অপরাহ্ণ | বুধবার, ২২ নভেম্বর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com