সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ | 295 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানি ২টি হলো- মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং কনফিডেন্স সিমেন্ট পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯১ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৩ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৮০ টাকা ২৯ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।

অপরদিকে, কনফিডেন্স সিমেন্ট পিএলসি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩১ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ১ টাকা ২৫ পয়সা (পুনর্মূল্যায়িত)।

সমাপ্ত অর্থবছরে শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৯ টাকা ৮৯ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৭১ টাকা ৭৪ পয়সা (পুনর্মূল্যায়িত)।

আগামী ৩০ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:২৮ অপরাহ্ণ | রবিবার, ১৯ নভেম্বর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com