শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৬৩ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ | 300 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৬৩ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১৪ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৬৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ১৯ কোটি ২৩ লাখ ১০ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির। কোম্পানিগুলো হলো- এমারেল্ড অয়েল, মার্কেনটাইল ব্যাংক, সোনালী পেপার এবং আলিফ ইন্ডাস্ট্রিজ।

Responsive Ad Banner

আজ এই ৪ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ৮৫ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের সাড়ে ৩৫ শতাংশ।

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে এমারেল্ড অয়েলের ২ কোটি ৫৬ লাখ ৮৯ হাজার, মার্কেনটাইল ব্যাংকের ১ কোটি ৫৮ লাখ ৫৬ হাজার, সোনালী পেপার ১ কোটি ৪০ লাখ ৫ হাজার এবং আলিফ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ২৮ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লাফার্জ হোলসিম বাংলাদেশের ১ কোটি ৭ লাখ ৭৬ হাজার, ক্রিস্টাল ইন্সুরেন্সের ১ কোটি, ইস্টার্ন ইন্সুরেন্সের ৮২ লাখ ৫০ হাজার, বিকন ফার্মার ৬৮ লাখ ৬০ হাজার, বিবিএসের ৬০ লাখ ১১ হাজার এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ৪৪ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৩:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com