শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১২ নভেম্বর ২০২৩ | 245 বার পঠিত | প্রিন্ট

৪ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল ৪ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো হলো- বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা এবং শাইনপুকুর সিরামিকস।

Responsive Ad Banner

রেকর্ড ডেটের কারণে আগামী ১৩ নভেম্বর এই ৩ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বেক্সিমকো গ্রুপের এই ৩ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে।

বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড : কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ২৮ পয়সা। যা আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১১ টাকা ৫৭ পয়সা।

আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

বেক্সিমকো লিমিটেড : কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৯২ পয়সা। যা আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৪ টাকা ০১ পয়সা।

আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

শাইনপুকুর সিরামিকস লিমিটেড : কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ পয়সা। যা আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ৩১ টাকা ৩৭ পয়সা।

আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড : কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৩ তারিখে শেষ হওয়া অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি। পাশাপাশি কোম্পানিটি গত চার বছর অথাৎ ২০১৯ ও ২০২০ ও ২০২১ এবং ২০২২ সালে নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:০৭ অপরাহ্ণ | রবিবার, ১২ নভেম্বর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com