শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৫৬ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ নভেম্বর ২০২৩ | 320 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৫৬ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০৬ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৫৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৬৪ কোটি ৪৩ লাখ ০৭ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৩ কোম্পানির। কোম্পানিগুলো হলো- এ্যাপেক্স ফুটওয়্যার, সোনালী পেপার, ইউনিয়ন ইন্সুরেন্স এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড।

Responsive Ad Banner

আজ এই ৩ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৮৩ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের সাড়ে ৫৫ শতাংশ।

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে এ্যাপেক্স ফুটওয়্যারের ২৫ কোটি ৬৩ লাখ ১৪ হাজার, সোনালী পেপারের ৬ কোটি ৮২ লাখ ৮৮ হাজার এবং বাংলাদেশ সাবমেরিন কেবলের ৩ কোটি ৩৭ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সি অ্যান্ড এ টেক্সটাইলের ২ কোটি ৯৫ লাখ ৫ হাজার, এইচআর টেক্সটাইলের ১ কোটি ৯৯ লাখ ৪৭ হাজার, আমরা নেটওয়ার্কসের ১ কোটি ৬০ লাখ ৯৭ হাজার, আলহাজ টেক্সটাইলের ১ কোটি ৫৬ লাখ ৪২ হাজার, সি পার্ল রিসোর্টের ১ কোটি ৩৯ লাখ ১ হাজার, বেক্সিমকো ফার্মার ১ কোটি ৩৬ লাখ ৬১ হাজার এবং রেনেটার ১ কোটি ৩০ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৪:৩৪ অপরাহ্ণ | সোমবার, ০৬ নভেম্বর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com