রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ নভেম্বর ২০২৩ | 258 বার পঠিত | প্রিন্ট

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে
Responsive Ad Banner

আজ ০১ নভেম্বর সূচকের পাশাপাশি লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও কিছুক্ষণ পতন ঘটে।

পরবর্তীতে সকাল সাড়ে ১০টা থেকে সূচকের তীর একটানা উপরের দিকে উঠে যায়।

Responsive Ad Banner

এরপর বেলা ১১টা থেকে একটানা সূচকের পতন ঘটে। পুরোটা সময় অস্থির ছিল বাজারের অবস্থা।

এর ফলে দিনশেষে প্রধান সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৭ শতাংশ বা ৪.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৭৩.৭১ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ২.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬০.৪২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৩.৯৭ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০টির , কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৭টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৬.১৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

সারাদিনে ডিএসইতে ৫ কোটি ৮৬ লাখ ২০ হাজার ৬১৪টি শেয়ার ১ লাখ ১৪ হাজার ৭২০ বার হাতবদল হয়েছে।

আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৭২ কোটি ২৭ লাখ ৪২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৩১ অক্টোবর ডিএসইতে ১২ কোটি ৭৯ লাখ ৯৪ হাজার ৮১৪টি শেয়ার ১ লাখ ৩৫ হাজার ৩৭১ বার হাতবদল হয়।

আর দিন শেষে লেনদেন হয় ৫২২ কোটি ৮৮ লাখ ৮৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৫ কোটি ৬ লাখ ১৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৩ শতাংশ বা ৬.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫৯৬.৩৯ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ৫ কোটি ৪ লাখ ১৬ হাজার ৩৩৪ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪ কোটি ২৭ লাখ ৯৫ হাজার ৪৭৭ টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭৬ লাখ ২০ হাজার ৮৭৫ টাকা।
শেয়ারবাজার২৪

 

আরও পড়ুন : ৯ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : আজকের ডিএসইর লেনদেন চিত্র

Facebook Comments Box

Posted ৪:০৫ অপরাহ্ণ | বুধবার, ০১ নভেম্বর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com