শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৪৯ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ নভেম্বর ২০২৩ | 227 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৪৯ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০১ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৪৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ১৭ কোটি ১৮ লাখ ৪৮ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির। কোম্পানিগুলো হলো- এমারেল্ড অয়েল, ন্যাশনাল ব্যাংক, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এবং উত্তরা ব্যাংক।

Responsive Ad Banner

আজ এই ৪ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৫ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৫৫ শতাংশ।

 

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে এমারেল্ড অয়েলের ৫ কোটি ২২ লাখ ৩৬ হাজার, ন্যাশনাল ব্যাংকের ১ কোটি ৬৭ লাখ ১০ হাজার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১ কোটি ১০ লাখ ৩৬ হাজার এবং উত্তরা ব্যাংকের ১ কোটি ৫ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ব্রাক ব্যাংকের ৬৫ লাখ ৮৮ হাজার, সোনালী পেপারের ৫১ লাখ ১৬ হাজার, সি পার্ল রিসোর্টের ৪৯ লাখ ১৮ হাজার, দুলামিয়া কটনের ৪৬ লাখ ৮৬ হাজার, সোনালী লাইফ ইন্সুরেন্সের ৪৪ লাখ ২৫ হাজার এবং ফাইন ফুডসের ৪০ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৪:০২ অপরাহ্ণ | বুধবার, ০১ নভেম্বর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com