সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৪ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ | 267 বার পঠিত | প্রিন্ট

৪ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৪টি হলো- তাল্লু স্পিনিং লিমিটেড, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড, সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড এবং অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড।

Responsive Ad Banner

২৫ অক্টোবর অনুষ্ঠিত বোর্ড সভায় এই ৪ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।

তাল্লু স্পিনিং লিমিটেড (নতুন নাম- টয়ো স্পিনিং মিলস লিমিটেড) : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৯০ পয়সা। আগের বছর লোকসান হয়েছিল ৩ টাকা ০২ পয়সা।

আগামী ১৪ জানুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯৬ টাকা ২৪ পয়সা। আগের বছর লোকসান হয়েছিল ৩৪ টাকা ৪৭ পয়সা।

আগামী ১৮ জানুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।

সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩৩ পয়সা।

৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ০৪ পয়সা।

আগামী ২৭ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর।

অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩৩ পয়সা। যা আগের বছর ছিল ১৯ পয়সা।

আগামী ২১ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।

 

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৫৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ অক্টোবর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com