রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ | 428 বার পঠিত | প্রিন্ট

৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠান ৫টি হলো- ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আইটি কনসালটেন্টস লিমিটেড, বঙ্গজ লিমিটেড, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং গ্রামীণ ব্যাংক-এইমস ফার্স্ট ইউনিট ফান্ড।

Responsive Ad Banner

২৫ অক্টোবর বোর্ড সভায় এই ৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২২ পয়সা।

যা আগের বছর ছিল ৫ টাকা ৯ পয়সা।

আগামী ২৬ জানুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।

আইটি কনসালটেন্টস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৫ পয়সা।

যা আগের বছর ছিল ১ টাকা ৮৭ পয়সা।

আগামী ২০ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।

বঙ্গজ লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা।

যা আগের বছর একই সময়ে ছিল ২৬ পয়সা।

আগামী ১৪ জানুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৭৩ পয়সা।

যা আগের বছর একই সময়ে ছিল এক টাকা ৭৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২৮ টাকা ৩৪ পয়সা।

আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২৭ টাকা ৮৭ পয়সা।

আগামী ২৫ জানুয়ারি কোম্পানিটির ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর।

গ্রামীণ ব্যাংক-এইমস ফার্স্ট ইউনিট ফান্ড : প্রতিষ্ঠানটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৫৬ পয়সা।

৩০ জুন, ২০২৩ শেষে ফান্ডটির ইউনিট প্রতি নীট সম্পদ ক্রয়মূল্য ১০ টাকা ৫৬ পয়সা এবং বিক্রয়মূল্য ১০ টাকা ৬৪ পয়সায় দাঁড়িয়েছে।

সমাপ্ত অর্থবছর শেষে ফান্ডটির ইউনিট প্রতি নীট অপারেটিং নগদ প্রবাহ দাঁড়িয়েছে ২৬ পয়সা।

 

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৩০ অপরাহ্ণ | বুধবার, ২৫ অক্টোবর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com