বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সূচকের উত্থানে লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ | 225 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানে লেনদেন বেড়েছে
Responsive Ad Banner

আজ ১৭ অক্টোবর সূচকের উত্থানে লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়।

পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে প্রধান সূচকের উত্থানে টাকার অংকে লেনদেন বেড়েছে।

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৩ শতাংশ বা ৮.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৩.৭১ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২.৩২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৮.২৪ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭১টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৪.৬৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ৯ কোটি ৩৪ লাখ ৯৫ হাজার ১৫৯টি শেয়ার ১ লাখ ৩৮ হাজার ৬৩৫ বার হাতবদল হয়েছে।

আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৭২ কোটি ২১ লাখ ৫১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৬ অক্টোবর ডিএসইতে ৭ কোটি ৪২ লাখ ৬ হাজার ৮৮টি শেয়ার ১ লাখ ১৮ হাজার ৮১৪ বার হাতবদল হয়।

আর দিন শেষে লেনদেন হয় ৪৭৬ কোটি ৭ লাখ ৬৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৯৬ কোটি ১৩ লাখ ৮৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১০ শতাংশ বা ১৯.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫৬০.৬৬ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ৯ কোটি ৬৪ লাখ ৭৪ হাজার ৯৮১ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৯ কোটি ৮৪ লাখ ৯ হাজার ৬৩৩ টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১০ কোটি ১৯ লাখ ৩৪ হাজার ৬৫২ টাকা।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : ৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : আজকের ডিএসইর লেনদেন চিত্র

Facebook Comments Box

Posted ৪:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com