শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৬৩ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ | 235 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৬৩ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৭ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৬৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৪৩ কোটি ৮৬ লাখ ৪ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির। কোম্পানিগুলো হলো- সি পার্ল রিসোর্ট, বিএসআরএম স্টিল, ব্রাক ব্যাংক এবং স্কয়ার ফার্মা।

Responsive Ad Banner

আজ এই ৪ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ১২ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের সাড়ে ৪৫ শতাংশ।

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে সি পার্ল রিসোর্টের ৮ কোটি ১৯ লাখ ৭৮ হাজার, বিএসআরএম স্টিলের ৪ কোটি ৪৭ লাখ ৩০ হাজার, ব্রাক ব্যাংকের ৩ কোটি ৮৪ লাখ ৫৪ হাজার এবং স্কয়ার ফার্মার ৩ কোটি ৬২ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ক্রিস্টাল ইন্সুরেন্সের ৩ কোটি ১৪ লাখ ৯২ হাজার, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ২ কোটি ৭৩ লাখ, ফাইন ফুডসের ২ কোটি ৪৭ লাখ ২৮ হাজার, সালভো কেমিক্যালের ১ কোটি ৪২ লাখ ৪ হাজার, গ্রামীণফোনের ১ কোটি ২৮ লাখ ৩ হাজার এবং বেক্সিমকোর ১ কোটি ২৪ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ৩:৪৪ অপরাহ্ণ | বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com