রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৭০ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ | 233 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৭০ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৫ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৭০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট মাট ৪৯ কোটি ৯৬ লাখ ৮ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির। কোম্পানিগুলো হলো- এমারেল্ড অয়েল, সি পার্ল রিসোর্ট, বাংলাদেশ স্টিল এবং বিকন ফার্মা।

Responsive Ad Banner

আজ এই ৪ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি ৪১ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের সাড়ে ৬০ শতাংশ।

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে এমারেল্ড অয়েলের ১১ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার, সি পার্ল রিসোর্টের ১১ কোটি ৪৭ লাখ ৮২ হাজার, বাংলাদেশ স্টিলের ৪ কোটি ৯৮ লাখ ৫০ হাজার এবং বিকন ফার্মা ২ কোটি ১৩ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিলভা ফার্মার ১ কোটি ৯২ লাখ ১৭ হাজার, বিএসআরএম স্টিলের ১ কোটি ৫৯ লাখ ৭৫ হাজার, গ্রামীণফোনের ১ কোটি ৪০ লাখ ৮৫ হাজার, ব্রাক ব্যাংকের ১ কোটি ২৪ লাখ, লুব-রেফ বাংলাদেশের ১ কোটি ১ লাখ ৯১ হাজার এবং সি অ্যান্ড এ টেক্সটাইলের ৯৭ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৫:৩৩ অপরাহ্ণ | সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com