বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৪ সেপ্টেম্বর ২০২৩ | 279 বার পঠিত | প্রিন্ট

৮ মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন শুরু
Responsive Ad Banner

রেকর্ড ডেটের পর আগামীকাল ৮ মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ মিউচ্যুয়াল ফান্ড হলো- এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, জনতা ব্যাংক ফার্স্ট এবং আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

ফান্ডগুলোর মধ্যে- এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড ৫ শতাংশ ক্যাশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৩ শতাংশ ক্যাশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড ৫ শতাংশ ক্যাশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৫ শতাংশ ক্যাশ এবং এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ফান্ডগুলোর মধ্যে- এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের অর্থবছরশেষে ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ২২ পয়সা।

আর ২০২৩ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ১০ টাকা ৫২ পয়সা।

এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের অর্থবছরশেষে ইউনিটপ্রতি লোকসান হয়েছে ২০ পয়সা।

আর ২০২৩ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ১০ টাকা ৩৭ পয়সা।

ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের অর্থবছরশেষে ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১১ পয়সা।

আর ২০২৩ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ১০ টাকা ৬৪ পয়সা।

ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের অর্থবছরশেষে ইউনিটপ্রতি লোকসান হয়েছে .১০ পয়সা। আর ২০২৩ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ১০ টাকা ৬২পয়সা।

এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের অর্থবছরশেষে ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ০৯পয়সা।

আর ২০২৩ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ১০ টাকা ১২ পয়সা।

ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।

আলোচ্য বছরে ফান্ডটি ইউনিট প্রতি লোকসান করেছে ২৯ পয়সা। আগের বছর ফান্ডটি ১৯ পয়সা আয় করেছিল।

ফান্ডটির বাজার মূল্য অনুযায়ী শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৯ টাকা ৭৭ পয়সা।

জনতা ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।

আলোচ্য বছরে ফান্ডটি ইউনিট প্রতি লোকসান করেছে ৩২ পয়সা। আগের বছর ফান্ডটি ২৪ পয়সা আয় করেছিল।

ফান্ডটির বাজার মূল্য অনুযায়ী শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৯ টাকা ৭৮ পয়সা।

আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।

আলোচ্য বছরে ফান্ডটি ইউনিট প্রতি লোকসান করেছে ২২ পয়সা। আগের বছর ফান্ডটি ৩৫ পয়সা আয় করেছিল।

ফান্ডটির বাজার মূল্য অনুযায়ী শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৯ টাকা ৯৮ পয়সা।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১২:০৭ অপরাহ্ণ | সোমবার, ০৪ সেপ্টেম্বর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com