মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

মিউচুয়াল ফান্ডকে আরো জনপ্রিয় করতে নানা পদক্ষেপ ও কার্যক্রমের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩ | 259 বার পঠিত | প্রিন্ট

মিউচুয়াল ফান্ডকে আরো জনপ্রিয় করতে নানা পদক্ষেপ ও কার্যক্রমের অনুরোধ
Responsive Ad Banner

শেয়ারবাজারে মিউচুয়াল ফান্ডকে আরো জনপ্রিয় করতে নানা পদক্ষেপ ও কার্যক্রমের অনুরোধ জানিয়েছেন অ্যাসেট ম্যানেজার এবং ফান্ড ম্যানেজারদের শীর্ষ কর্মকর্তারা।

বিএসইসির ইনভেস্টম্যান্ট ম্যানেজমেন্ট ডিভিশনের উদ্যোগে বৃহস্পতিবার দেশের পুঁজিবাজারে কর্মরত অ্যাসেট ম্যানেজার এবং ফান্ড ম্যানেজারদের নিয়ে অনুষ্ঠিত বিশেষ সভায় এ অনুরোধ জানান তারা।

Responsive Ad Banner

সভায় পুঁজিবাজারে কর্মরত ফান্ড ম্যানেজার ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার ড. মিজানুর রহমান এবং বিএসইসির ইনভেস্টম্যান্ট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান ও বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিমসহ ডিভিশনের কর্মকর্তারা।

বৃহস্পতিবার সকাল ১০টায় বিএসইসির কমিশনার ড. মিজানুর রহমানের সভাপতিত্বে সভা শুরু হয় ।

সভায় বর্তমান বাজার পরিস্থিতিসহ দেশের পুঁজিবাজারে বিদ্যমান মিউচুয়াল ফান্ড এর উন্নয়ন এবং পুঁজিবাজরে বিনিয়োগের নানাদিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিএসইসির কমিশনার ড. মিজানুর রহমান উপস্থিত সকল ফান্ড ম্যানেজার ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকে বিনিয়োগকারীদের স্বার্থরক্ষা করে এবং সুষ্ঠ প্রক্রিয়া অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা দেন।

 

এছাড়া মিউচুয়াল ফান্ড সেক্টরে ইনকাম ট্র্যাক্স ও করের বিষয়ে সাম্প্রতিক আইনের ফলে একাধিকবার করের সমস্যা সমাধান হওয়ায় বিএসইসি ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ দেন তারা।

 

একই সাথে দেশের পুঁজিবাজার এবং মিউচুয়াল ফান্ডের উন্নয়নে দেশের পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধির উপর জোর দেন।

আগামীতে দেশের পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডগুলোর প্রতি বিনিয়োগকারীদের আরো আগ্রহী করতে বিএসইসি ও অংশীজনের সাথে মিলে সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন সকলে।

ফান্ড ম্যানেজার ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা দেশের বাজারে মিউচুয়াল ফান্ডগুলো এবং এই খাতকে আরো ভালো অবস্থানে নিয়ে যেতে নিজেদের সর্বাত্বক চেষ্টা ও সহযোগিতা থাকবে বলে আশ্বস্ত করেন।

বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম ফান্ড ম্যানেজার ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকে নতুন ফান্ড গঠন, ফান্ডের আকার বাড়ানো, আন্ডারলাইং অ্যাসেট বাড়ানো, সচেতনতা বাড়ানো ইত্যাদির মাধ্যমে এই খাতের উন্নয়ন ঘটাতে সকলকে সচেষ্ট হতে বলেন।

বিনিয়োগকারীদের মাঝে মিউচুয়াল ফান্ড সম্পর্কে সচেতনতা ও আগ্রহ তৈরি করায় বিএসইসির উদ্যোগে নানা কার্যক্রম রয়েছে এবং আগামীতেও এধরণের কার্যক্রমের মাধ্যমে বিনিয়োগকারীদের বিনিয়োগ জ্ঞান বাড়ানোর পাশাপাশি এই খাতে তাদের আস্থা ও বিশ্বাস বৃদ্ধিতে কাজ করবে বিএসইসি বলে জানান তিনি।

সর্বোপরি বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় স্বস্ব অবস্থানে বিনিয়োগের সক্ষমতা অনুযায়ী বিনিয়োগ বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকলকে অনুরোধ জানানো হয়।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:৪৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com