বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করার জন্য আহ্বান

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩ | 258 বার পঠিত | প্রিন্ট

মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করার জন্য আহ্বান
Responsive Ad Banner

বিনিয়োগকারীদেরকে মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করার জন্য আহ্বান জানিয়েছেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়েত উল ইসলাম।

 

Responsive Ad Banner

তিনি বলেন, উন্নত বিশ্বে সবচেয়ে বেশি জনপ্রিয় মিউচুয়াল ফান্ড। কিন্তু আমাদের দেশের এই ফান্ড পিছিয়ে আছে। অথচ এই মিউচুয়াল ফান্ড থেকে সবচেয়ে বেশি রিটার্ন পাওয়া যায়।

 

মঙ্গলবার (০৮ আগস্ট) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম) যৌথ উদ্যোগে আয়োজিত দপুঁজিবাজারে নারী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি নতুন নতুন পণ্য নিয়ে শেয়ারবাজারে আসার জন্য নারী উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছে।

বিএসইসি চেয়ারম্যান বলেন, সরকার বিএসইসিকে আইন তৈরি করার জন্য বিশেষ ক্ষমতা দিয়েছে। বিএসইসি চাইলে নতুন করে আইন তৈরি করতে পারে।

এর জন্য পার্লামেন্টে যেতে হয় না। তাই নারী উদ্যোক্তারা যদি কোন নতুন পণ্য নিয়ে আসে, সেটার জন্য যদি কোন আইন তৈরি করতে হয়, সে বিষয়ে বিএসইসি সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন।

তিনি আরও বলেন, আমাদের দেশে ক্যাপিটাল মার্কেট বলতে বুঝে শুধু সেকেন্ডারি মার্কেটকে। কিন্তু ক্যাপিটাল মার্কেটের বাহিরেও যে আরও অনেকগুলো পণ্য আছে তা অনেকেই জানেনা।

তাই এ বিষয়গুলো ক্যাপিটাল মার্কেট সম্পর্কে ধারণা পেতে এবং বিনিয়োগের পূর্বে বিএএসএম থেকে প্রশিক্ষণ নিতে হবে বিনিয়োগকারীদের। কারণ এই মার্কেট খুবই ঝুঁকিপূর্ণ।

কি বলেন শেয়ারবাজারে যদি ঝুঁকিমুক্ত বিনিয়োগ করতে চান তাহলে সে সকল বিনিয়োগকারী যেন বন বিনিয়োগ করে। সবচেয়ে লাভজনক বন্ড জেরো কপন বন্ড।

বিএসইসির চেয়ারম্যান বলেন, আইপিও’র শেয়ারে ঝুঁকি কম রয়েছে। দশটাকার শেয়ার কমে সর্বোচ্চ সাত থেকে আট টাকা হতে পারে, এর বেশি কমার সম্ভাবনা কম থাকে। তবে শেয়ারের দাম বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আইপিওতে নারী উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানান তিনি।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৯:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com