মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সূচকের পতনে সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩ | 215 বার পঠিত | প্রিন্ট

সূচকের পতনে সপ্তাহ শেষ
Responsive Ad Banner

আজ ০৩ আগস্ট সূচকের পতনে সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও পরবর্তীতে একটানা সূচক কমতে থাকে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১৩.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩২৯.৮৬ পয়েন্ট।

Responsive Ad Banner

আর ডিএসই শরিয়াহ সূচক ২.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭২.৯৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৫২.৫২ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩ টির, কমেছে ৯৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৮.৮৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ৮ কোটি ৯৪ লাখ ৮৮ হাজার ৫০৪টি শেয়ার ১ লাখ ২৪ হাজার ৬৭৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৮৫ কোটি ৭৩ লাখ ৫৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২ আগস্ট ডিএসইতে ১১ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৪২৩টি শেয়ার ১ লাখ ৪১ হাজার ৯৫৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৩৯ কোটি ১৫ লাখ ৪৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৫৩ কোটি ৪১ লাখ ৯০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৫ শতাংশ বা ২৮.৮৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৬৯২.৩২ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৭০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২ টির, কমেছে ৬৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৮ কোটি ৩১ লাখ ৫৫ হাজার ৪১০ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ২৫ লাখ ৯০ হাজার ২ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১০ কোটি ৫ লাখ ৬৫ হাজার ৪০৮ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩

sharebazar24 |

আরও

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com