শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৬১ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৬ জুলাই ২০২৩ | 224 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৬১ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৬ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৬১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ২০ কোটি ৮৩ লাখ ৩৩ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- কেডিএস এ্যাক্সেসরিজ, অ্যামারেল্ড অয়েল, জেমিনি সি ফুড এবং প্যারামাউন্ট টেক্সটাইল। আজ এই ৪ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ২৩ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ২৯ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে কেডিএস এ্যাক্সেসরিজের ২ কোটি ২৪ লাখ ২০ হাজার, অ্যামারেল্ড অয়েলের ১ কোটি ৮৭ লাখ ৫ হাজার, জেমিনি সি ফুডের ১ কোটি ১৬ লাখ ৯৯ হাজার এবং প্যারামাউন্ট টেক্সটাইলের ৯৫ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ৮৪ লাখ ২৩ হাজার, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ৭৫ লাখ ৬৩ হাজার, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৬৫ লাখ ৭৬ হাজার, ন্যাশনাল ব্যাংকের ৬১ লাখ ৪৩ হাজার, ইনট্রাকো রিফিউলিংয়ের ৫৭ লাখ ৭৯ হাজার এবং আলহাজ টেক্সটাইলের ৫৬ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:২২ অপরাহ্ণ | বুধবার, ২৬ জুলাই ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com