সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৫ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ | 329 বার পঠিত | প্রিন্ট

৫ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, এনআরবিসি ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড, এবি ব্যাংক লিমিটেড এবং এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Responsive Ad Banner

এসব কোম্পানি দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৫ পয়সা।

আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬২ পয়সা।

দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৮ পয়সা।

আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৮৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৯ টাকা ০৯ পয়সা।

এনআরবিসি ব্যাংক লিমিটেড : অর্থবছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন) সমন্বিতভাবে ব্যাংকের ইপিএস হয়েছে ৫১ পয়সা এবং এককভাবে ইপিএস দাঁড়িয়েছে ৪৫ পয়সা।

চলতি বছরের ৩০ জুন ব্যাংকটির সমন্বিতভাবে নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১২ কোটি টাকা। গতবছরের জুনে যা ছিল ১ হাজার ২০০ কোটি টাকা।

এককভাবে নিট সম্পদ মূল্য বেড়ে হয়েছে ১ হাজার ২৭৪ কোটি টাকা। গত বছরের জুনে যা ছিল ১ হাজার ১৬৮ কোটি টাকা।

উত্তরা ব্যাংক লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৩) সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯০ পয়সা।

আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল এক টাকা ৩৮ পয়সা।

দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) সমন্বিতভাবে কোম্পানিটির ইপিএস হয়েছে এক টাকা ৬৪ পয়সা।

গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২ টাকা।

আলোচ্য সময়ে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৮ টাকা ৩১ পয়সা।

গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২৬ টাকা ২১ পয়সা।

এবি ব্যাংক লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৩) সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা।

গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২৩ পয়সা।

দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) সমন্বিতভাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৩ পয়সা।

গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৪১ পয়সা।

আলোচ্য সময়ে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩০ টাকা ৬ পয়সা।

গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২৯ টাকা ৬৬ পয়সা।

এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ২২ পয়সা।

গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৮৭ পয়সা।

দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে এক টাকা ৪৩ পয়সা।

গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল এক টাকা ৪২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৭ টাকা ২৯ পয়সা।

গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২৬ টাকা ৪২ পয়সা।

শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ১:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com