শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৭৮ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ | 305 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৭৮ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২০ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৭৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৩৯ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- ডেল্টা লাইফ ইন্সুরেন্স, রেনেটা লিমিটেড, রূপালী লাইফ ইন্সুরেন্স এবং গ্রামীণফোন। আজ এই ৪ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৪২ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের সাড়ে ৩৩ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ৩ কোটি ৯২ লাখ ৬০ হাজার, রেনেটা লিমিটেডের ৩ কোটি ৭৮ লাখ ৯১ হাজার, রূপালী লাইফ ইন্সুরেন্সের ২ কোটি ৯২ লাখ ৮১ হাজার এবং গ্রামীণফোনের ২ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে কেডিএস এ্যাক্সেসরিজের ২ কোটি ২২ লাখ ৩০ হাজার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ২ কোটি ১৩ লাখ ৯৮ হাজার, আলহাজ টেক্সটাইলের ১ কোটি ৬৩ লাখ ৯ হাজার, এডিএন টেলিকমের ১ কোটি ৪৯ লাখ ৬৯ হাজার, সি পার্ল হোটেলের ১ কোটি ৫ লাখ ৮৮ হাজার এবং ইসলামিক ফাইন্যান্সের ১ কোটি ২ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com