ন্যাশনাল টি কোম্পানির মূলধন বাড়ানোর আবেদন স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ | 290 বার পঠিত | প্রিন্ট

ন্যাশনাল টি কোম্পানির মূলধন বাড়ানোর আবেদন স্থগিত
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির ন্যাশনাল টি কোম্পানির মূলধন বাড়ানোর আবেদন স্থগিত করেছে উচ্চ আদালত। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশে এই আবেদন স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ন্যাশনাল টি উচ্চ আদালত থেকে কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত আবেদন স্থগিত থাকবে।

Responsive Ad Banner

কোম্পানিটি পরিশোধিত মূলধন বাড়াতে নতুন শেয়ার ইস্যু করবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই শেয়ার বরাদ্দ করা হবে। বিএসইসি কোম্পানিটিকে শেয়ার ইস্যুর অনুমতি দিয়েছে।

নতুন শেয়ার ইস্যুর ক্ষেত্রে কোম্পানিটি প্রিমিয়াম নেবে ১০৯ টাকা ৫৩ পয়সা। তাতে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ার ইস্যু মূল্য দাঁড়াবে ১১৯ টাকা ৫৩ পয়সা।

কোম্পানিটি মোট ২ কোটি ৩৪ লাখ শেয়ার ইস্যু করবে। বিদ্যমান শেয়ারহোল্ডারদেরকে এই শেয়ার অফার করা হবে। আর এর মাধ্যমে সংগ্রহ করা হবে ২৭৯ কোটি ৭০ লাখ টাকা।

চা বাগান ও ফ্যাক্টরির উন্নয়নের মাধ্যমে ব্যবসায়িক প্রবৃদ্ধি বাড়ানো, চলতি মূলধনের চাহিদা পূরণ, ব্যাংক ঋণের একাংশ পরিশোধ ইত্যাদি খাতে এই অর্থ ব্যবহার করা হবে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৮:১৯ পিএম | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com