রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সূচকের উত্থানেও লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ | 159 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানেও লেনদেন কমেছে
Responsive Ad Banner

আজ ১১ জুলাই সূচকের উত্থানেও লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সূচকের অস্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখে গেছে। এরপর সূচকের উঠানামা স্বাভাবিক হলেও গতি ছিলনা। এর ফলে দিনশেষে সূচক সামান্য বাড়রেও টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ২.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩২৭.৯৮ পয়েন্ট।

Responsive Ad Banner

আর ডিএসই শরিয়াহ সূচক ০.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৩.৩৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯২.০৮ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩ টির, কমেছে ১১৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৯.৮৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ২০ কোটি ০৩ লাখ ৯৪ হাজার ২০৭ টি শেয়ার ১ লাখ ৯৭ হাজার ৬৯৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৪৫ কোটি ৬৯ লাখ ০৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১০ জুলাই ডিএসইতে ৩৫ কোটি ৫৬ লাখ ১২ হাজার ৩৭৪ টি শেয়ার ২ লাখ ২৩ হাজার ৮২৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১০৮৪ কোটি ০৩ লাখ ৭৭ হাজার টাকার।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪৩৮ কোটি ৩৪ লাখ ৬৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০১ শতাংশ বা ৩.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৭০৬.৪০ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২০১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৪১টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৯টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১২ কোটি ৩৫ লাখ ৬৫ হাজার ৬২৫ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৭ কোটি ০৮ লাখ ৯৯ হাজার ৩০২ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৪ কোটি ৭৩ লাখ ৩৩ হাজার ৬৭৭ টাকা।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com