মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৭৭ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ | 264 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৭৭ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১১ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৭৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৩৬ কোটি ২ লাখ ৭ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৩ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- রূপালী লাইফ ইন্সুরেন্স, স্কয়ার ফার্মা এবং গ্রামীণফোন। আজ এই ৩ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৩৯ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৩৪ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে রূপালী লাইফ ইন্সুরেন্সের ৬ কোটি ৩৪ লাখ ৫২ হাজার, স্কয়ার ফার্মার ৩ কোটি ৭ লাখ ২৩ হাজার এবং গ্রামীণফোনের ২ কোটি ৯৭ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মার ২ কোটি ৮৬ লাখ ৯২ হাজার, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ১ কোটি ৭০ লাখ ১০ হাজার, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ১ কোটি ৩৯ লাখ ২০ হাজার, বসুন্ধরা পেপার মিলসের ১ কোটি ৫ লাখ ১০ হাজার, অ্যামারেল্ড অয়েলের ১ কোটি ৫ লাখ ৭ হাজার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৮০ লাখ ১৯ হাজার এবং প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৭৯ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৫:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com