শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৭৯ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৯ জুলাই ২০২৩ | 150 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৭৯ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০৯ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৭৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ১২৭ কোটি ৯৪ লাখ ১০ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৩ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- ইসলামী ব্যাংক, রূপালী লাইফ ইন্সুরেন্স এবং অ্যামারেল্ড অয়েল। আজ এই ৩ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৯৩ কোটি ৫৩ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৭৩ শতাংশ।

Responsive Ad Banner

 

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে ইসলামী ব্যাংকের ৮৪ কোটি ৭৬ লাখ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৪ কোটি ৫৭ লাখ ৫৭ হাজার এবং অ্যামারেল্ড অয়েলের ৪ কোটি ২০ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আরডি ফুডের ৪ কোটি ১৬ লাখ ৭৪ হাজার, এ্যাসোসিয়িটেড অক্সিজেনেরে ৩ কোটি ৯৮ লাখ ১৯ হাজার, বেক্সিমকো ফার্মার ৩ কোটি ৭২, বিকন ফার্মার ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার, ডরিন পাওয়ারের ১ কোটি ১৬ লাখ ৫৪ হাজার, ন্যাশনাল ব্যাংকের ১ কোটি ১৫ লাখ ৩ হাজার এবং আলহাজ টেক্সটাইলের ১ কোটি ৩ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৪:৩০ অপরাহ্ণ | রবিবার, ০৯ জুলাই ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com