রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৭৫ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩ | 225 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৭৫ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০৬ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৭৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ১৬১ কোটি ৫৭ লাখ ৮৩ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- -আরাফাহ ইসলামী ব্যাংক, লাফার্জহোলসিম বাংলাদেশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এবং রূপালী লাইফ ইন্সুরেন্স। আজ এই ৪ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১২১ কোটি ৯১ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৭৫ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ১০২ কোটি ২৯ লাখ ২০ হাজার, লাফার্জহোলসিম বাংলাদেশের ৮ কোটি ৯৭ লাখ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৫ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার এবং রূপালী লাইফ ইন্সুরেন্সের ৫ কোটি ৪৩ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোনের ৫ কোটি ২১ লাখ ৯৫ হাজার, এ্যাসোসিয়িটেড অক্সিজেনেরে ৩ কোটি ১৪ লাখ ৩২ হাজার, অ্যামারেল্ড অয়েলের ২ কোটি ৬৮ লাখ ১ হাজার, লুব-রেফ বাংলাদেশের ২ কোটি ১০ লাখ ১২ হাজার, বেক্সিমকো ফার্মার ১ কোটি ৯২ লাখ ১৪ হাজার এবং রেনেটা লিমিটেডের ১ কোটি ৫৫ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৪:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com