মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের উত্থানেও লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩ | 254 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানেও লেনদেন কমেছে
Responsive Ad Banner

আজ ০৪ জুলাই সূচকের উত্থানেও লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও তার স্থায়িত্ব থাকেনি। পরবর্তীতে সূচকের এক টানা পতন হয়। এরপর আবারও সূচকের একটানা উত্থান। এভাবে অস্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন চলে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ০৪ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ২.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩৪.১০ পয়েন্ট।

Responsive Ad Banner

আর ডিএসই শরিয়াহ সূচক ০.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৪.৪৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৩.৫৩ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪ টির, কমেছে ১২০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮১ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৯.৭৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১৭ কোটি ৮৯ লাখ ১৩ হাজার ২৯৭টি শেয়ার ১ লাখ ৫৪ হাজার ১৪৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬০০ কোটি ২৮ লাখ ৮৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ০৩ জুলাই ডিএসইতে ১৯ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৫৫৩টি শেয়ার ১ লাখ ৬৯ হাজার ৩৮৪ বার হাতবদল হয়।

আর দিন শেষে লেনদেন হয় ৬৭৯ কোটি ৭৩ লাখ ২৬ হাজার টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৭৯ কোটি ৪৪ লাখ ৩৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১০ শতাংশ বা ২০.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৭২৫.৫০ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২১১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৬৩টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৮ কোটি ৮০ লাখ ০৫ হাজার ৪৪৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ৮৮ লাখ ১৪ হাজার ৩৪৫ টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৬ কোটি ৯১ লাখ ৯১ হাজার ১০৪ টাকা।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com