মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে ৬৯ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ জুলাই ২০২৩ | 210 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৬৯ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০২ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৬৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৩৩ কোটি ৪১ লাখ ৮৫ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, রূপালী লাইফ ইন্সুরেন্স, সালভো কেমিক্যাল এবং প্যারামাউন্ট টেক্সটাইল। আজ এই ৪ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৫৫ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪৯ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৪ কোটি ২২ লাখ ৫ হাজার, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৩ কোটি ৭২ লাখ ২৭ হাজার, সালভো কেমিক্যালের ৩ কোটি ৪৪ লাখ ৩২ হাজার এবং প্যারামাউন্ট টেক্সটাইলের ২ কোটি ১৭ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লুব-রেফ বাংলাদেশের ১ কোটি ৭২ লাখ ৪৯ হাজার, অ্যামারেল্ড অয়েলের ১ কোটি ৪৬ লাখ ৫৯ হাজার, ফাইন ফুডসের ১ কোটি ২১ লাখ ৬০ হাজার, ফু-ওয়াং ফুডসের ১ কোটি ২০ লাখ ৯ হাজার, সিটি জেনারেল ইন্সুরেন্সের ৯৬ লাখ ৮০ লাখ ৯০ হাজার এবং আরডি ফুডের ৯২ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৪:১০ অপরাহ্ণ | রবিবার, ০২ জুলাই ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com