বৃহস্পতিবার ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৮১ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৫ জুন ২০২৩ | 206 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৮১ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৫ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৮১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৮১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ১৬৪ কোটি ৬৬ লাখ ৮১ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৩ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- রেনেটা লিমিটেড, ইউনিলিভার কনজিউমার এবং রূপালী লাইফ ইন্সুরেন্স। আজ এই ৩ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১২১ কোটি ৫৯ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৭২ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে রেনেটা লিমিটেডের ৫৮ কোটি ৪১ লাখ ৬৫ হাজার, ইউনিলিভার কনজিউমারের ৫৪ কোটি ৪৫ লাখ ৬৮ হাজার এবং রূপালী লাইফ ইন্সুরেন্সের ৮ কোটি ৭৩ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোনের ৪ কোটি ৯ হাজার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২ কোটি ৯৭ লাখ ৫৮ হাজার, বেক্সিমকোর ২ কোটি ৯১ লাখ ২০ হাজার, এ্যাসোসিয়েটেডের অক্সিজেনের ২ কোটি ৮৮ লাখ ৪২ হাজার, বিডি ফাইন্যান্সের ২ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার, ব্রাক ব্যাংকের ২ কোটি ৩৩ লাখ ৯৫ লাখ ৯০ হাজার এবং সালভো কেমিক্যালের ২ কোটি ১২ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:২৯ অপরাহ্ণ | রবিবার, ২৫ জুন ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com