বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রানার অটোমোবাইলস পিএলসির বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২০ জুন ২০২৩ | 257 বার পঠিত | প্রিন্ট

রানার অটোমোবাইলস পিএলসির বন্ড অনুমোদন
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসির বন্ড অনুমোদন করা হয়েছে। সোমবার (১৯ জুন) অনুষ্ঠিত বিএসইসির ৮৭২তম বৈঠকে কোম্পানিটির ২৬৭ কোটি ৫০ লাখ টাকার বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

Responsive Ad Banner

জানা যায়, আলোচিত বন্ডের মেয়াদ হবে ৭ বছর। এটি হবে রূপান্তর-অযোগ্য অর্থাৎ এই বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তর হবে না। এটি একইসঙ্গে পুরোপরি রিডিমেবল, অর্থাৎ মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ অবসায়ন হবে।

আলোচিত বন্ডটি হবে কুপনযুক্ত। এর কুপন তথা সুদের হার হবে ৮.৫০ শতাংশ থেকে ৯ শতাংশ।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও উচ্চ সম্পদধারী ব্যক্তি বিনিয়োগকারীদের মধ্যে এই বন্ড বরাদ্দ করা হবে। এ বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ কোম্পানির কাস্টমারদের ঋণ সুবিধা দেওয়া, সোলার প্ল্যান্ট নির্মাণ ও বন্ড ইস্যুর খরচ মেটাতে ব্যয় করা হবে। এই বন্ডের লিড অ্যারেঞ্জার গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড। আর এর ট্রাস্টির দায়িত্বে আছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৫:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জুন ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com