মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বিদায়ী সপ্তাহে সূচক ও বাজার মূলধন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৬ জুন ২০২৩ | 406 বার পঠিত | প্রিন্ট

বিদায়ী সপ্তাহে সূচক ও বাজার মূলধন কমেছে
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১১- ১৫ জুন) সূচক ও বাজার মূলধন কমেছে দেশের উভয় শেয়ারবাজার। তবে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টাকার অংকে লেনদেন কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়।

Responsive Ad Banner

এক সপ্তাহে ব্যবধানে ডিএসইএক্স ১৩ দশমিক ২৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৬ হাজার ২৮০ দশমিক শূন্য ২ পয়েন্টে।

এছাড়া ডিএসই৩০ সূচক ১০ দশমিক ৩৯ পয়েন্ট এবং শরিয়াহ সূচক ডিএসইএস ১৩ দশমিক ২৫ পয়েন্ট কমে দাঁড়ায় যথাক্রমে ২ হাজার ১৮২ দশমিক ৫০ পয়েন্টে এবং ১ হাজার ৩৬৫ দশমিক ১৭ পয়েন্টে।

গত সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ৪০৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়।

এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৪২টির, দর কমেছে ১৪১টির ও অপরিবর্তিত রয়েছে ২০৭টি কোম্পানির। লেনদন হয়নি ১৩টি কোম্পানির শেয়ার।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৩ হাজার ৮৬৯ কোটি ৬১ লাখ টাকা।

আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫ হাজার ৪৪৪ কোটি ৫৬ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ২৮ দশমিক ৯৩ শতাংশ।

ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৭৭৩ কোটি ৯২ লাখ টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৮ কোটি ৯১ লাখ টাকা।

গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারবাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৯ হাজার ৫২৯ কোটি ১৮ লাখ টাকায়।

এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারবাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৭৩ হাজার ৬৮৮ কোটি ২৮ লাখ টাকায়।

এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৪ হাজার ১৫৯ কোটি ১০ লাখ টাকা।

এদিকে, বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সব ধরনের সূচকের পতন হয়েছে।

এক সপ্তাহের ব্যবধানে সিএএসপিআই ১ দশমিক শূন্য ৭ শতাংশ কমে দাঁড়ায় ১৮ হাজার ৫৬০ দশমিক ৭৩ পয়েন্টে।

এছাড়া সিএসই ৫০ সূচক দশমিক ৩৬ শতাংশ, সিএসই৩০ সূচক দশমিক ১৩ শতাংশ, সিএসইসিএক্স সূচক ১ দশমিক শূন্য ৫ শতাংশ, সিএসআই সূচক ১ দশমিক ১৮ শতাংশ এবং সিএসই এসএমইএক্স ২ দশমিক ৯৪ শতাংশ কমে দাঁড়ায় যথাক্রমে- ১ হাজার ৩০৯ দশমিক ৩৮ পয়েন্টে, ১৩ হাজার ৩৭০ দশমিক শূন্য ২ পয়েন্টে, ১১ হাজার ১০২ দশমিক ২৪ পয়েন্টে, ১ হাজার ১৬৩ দশমিক ৭৭ পয়েন্টে এবং ১ হাজার ৭১১ দশমিক ৫০ পয়েন্টে।

গত সপ্তাহে সিএসইতে ৩১০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়।

এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৫টির, দর কমেছে ১২৬টির ও অপরিবর্তিত রয়েছে ১৪৯টি কোম্পানির।

গত সপ্তাহে লেনদেন হয়েছে ১০১ কোটি ৫৫ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯৯ কোটি ২ লাখ টাকা।

এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ২ কোটি ৫৩ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৫৫ হাজার ৮৭৩ কোটি ১৯ লাখ টাকায়।

আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৫৮ হাজার ৯৭৮ কোটি ৭৭ লাখ টাকায়।

এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৩ হাজার ১৮৫ কোটি ৫৮ লাখ টাকা।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:০২ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ জুন ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com