সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ধারাবাহিক দরপতনেও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৬ জুন ২০২৩ | 214 বার পঠিত | প্রিন্ট

ধারাবাহিক দরপতনেও লেনদেন বেড়েছে
Responsive Ad Banner

আজ ০৬ জুন, আগের দিনের মত ধারাবাহিক দরপতনেও লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। দুপুর একটা পর্যন্ত সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। পরবর্তীতে একটানা পতন হয়, যা শেষ পর্যন্ত অব্যহত থাকে। এর ফলে সূচকের পতন হলেও কমে যায় টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ০৬ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৩ শতাংশ বা ৪০.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩১৬.১৯ পয়েন্টে।

Responsive Ad Banner

আর ডিএসই শরিয়াহ সূচক ১০.০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭২.২৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৮৮.৭৩ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫ টির, কমেছে ১৫৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬.৮৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১৯ কোটি ৭৬ লাখ ৩৯ হাজার ৯৪৩টি শেয়ার ২ লাখ ২৮ হাজার ২৩১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১০৮৬ কোটি ৮৮ লাখ ৬৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ০৫ জুন ডিএসইতে ২৩ কোটি ৮৩ লাখ ৭১ হাজার ৯০০টি শেয়ার ২ লাখ ৫৪ হাজার ৯০৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১২৫৬ কোটি ৬৮ লাখ ০৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৬৯ কোটি ৭৯ লাখ ৩৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫৮ শতাংশ বা ১০৯.৪৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৬৬৭.৪৯ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২৩১ টির কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৩১টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৮ কোটি ৪৯ লাখ ৮১ হাজার ৬৬২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২২ কোটি ৮৮ লাখ ১০ হাজার ১৩ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪ কোটি ৩৮ লাখ ২৮ হাজার ৩৫১ টাকা।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জুন ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com