সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের পতনেও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩১ মে ২০২৩ | 159 বার পঠিত | প্রিন্ট

সূচকের পতনেও লেনদেন বেড়েছে
Responsive Ad Banner

আজ ৩১ মে, সূচকের পতনেও লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। বেলা পৌনে ১১টা পর্যন্ত সূচকের ঊর্ধ্বমুখী ছিল। এর ধীরগতিতে সূচক কমতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ৩০ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৯ শতাংশ বা ৬.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৩৯.৭৩ পয়েন্টে।

Responsive Ad Banner

আর ডিএসই শরিয়াহ সূচক ১.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৬.৯৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৮.০২ পয়েন্টে।

এদিনভর লেনদেন হওয়া ৩৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪ টির, কমেছে ১১৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৭.৭২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ২০ কোটি ৭৯ লাখ ৪১ হাজার ৭৮৯টি শেয়ার ২ লাখ ৪৮ হাজার ৬৬৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১১৯৮ কোটি ৬৫ লাখ ১৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৩০ মে ডিএসইতে ১৯ কোটি ০২ লাখ ৮০ হাজার ৫৪২টি শেয়ার ২ লাখ ১৫ হাজার ৪১০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯৭৬ কোটি ০১ লাখ ২৬ হাজার টাকার।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২২২ কোটি ৬৩ লাখ ৯২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৫ শতাংশ বা ৯.৭৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৭১১.৬২ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২১৯ টির কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৫৬টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৫টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৯ কোটি ৭৩ লাখ ২৪ হাজার ৬০০ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৬ কোটি ১৬ লাখ ৩২ হাজার ৪০৯ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩ কোটি ৫৬ লাখ ৯২ হাজার ১৯১ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:০০ অপরাহ্ণ | বুধবার, ৩১ মে ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com