সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সপ্তাহজুড়ে নয় ব্যাংকের স্টক ডিভিডেন্ডে অনুমোদন বিএসইসির সম্মতি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৭ মে ২০২৩ | 236 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে নয় ব্যাংকের স্টক ডিভিডেন্ডে অনুমোদন বিএসইসির সম্মতি
Responsive Ad Banner

সপ্তাহজুড়ে নয় ব্যাংকের ঘোষিত স্টক ডিভিডেন্ড অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংক নয়টি হলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, গ্লোবাল ইসলামি ব্যাংক, ওয়ান ব্যাংক, সোস্যাল ইসলামি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক এবং ঢাকা ব্যাংক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউসিবি ব্যাংক: ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর অর্থবছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সেই স্টক ডিভিডেন্ড প্রদানে বিএসইসি সম্মতি দিয়েছে। কোম্পানিটির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৩১ মে নির্ধারণ করা হয়েছে। এছাড়াও কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

আইএফআইসি ব্যাংক: ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর অর্থবছরের জন্য ৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এর মধ্যে ২.৫০ শতাংশ ক্যাশ ও ২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড। স্টক ডিভিডেন্ড প্রদানে বিএসইসি সম্মতি দিয়েছে। কোম্পানিটির পূর্ব ঘোষিত ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৫ মে নির্ধারণ করা হয়েছে।

এবি ব্যাংক: ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর অর্থবছরের জন্য ২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সেই স্টক ডিভিডেন্ড প্রদানে বিএসইসি সম্মতি দিয়েছে। কোম্পানিটির পূর্ব ঘোষিত ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৩ মে নির্ধারণ করা হয়েছে।

এনআরবিসি ব্যাংক: ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর অর্থবছরের জন্য ৪.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সেই স্টক ডিভিডেন্ড প্রদানে বিএসইসি সম্মতি দিয়েছে। কোম্পানিটির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৫ মে নির্ধারণ করা হয়েছে।

গ্লোবাল ইসলামী ব্যাংক: ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর অর্থবছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল। ব্যাংটিকে স্টক ডিভিডেন্ড প্রদানে বিএসইসি সম্মতি দিয়েছে। কোম্পানিটির পূর্ব ঘোষিত ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৩০ মে নির্ধারণ করা হয়েছে।

ওয়ান ব্যাংক: ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর অর্থবছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সেই স্টক ডিভিডেন্ড প্রদানে বিএসইসি সম্মতি দিয়েছে। কোম্পানিটির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ০৮ জুন নির্ধারণ করা হয়েছে।

সোস্যাল ইসলামী ব্যাংক: ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর অর্থবছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল। ব্যাংটিকে স্টক ডিভিডেন্ড প্রদানে বিএসইসি সম্মতি দিয়েছে। কোম্পানিটির পূর্ব ঘোষিত ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ০৫ জুন নির্ধারণ করা হয়েছে।

সাউথইস্ট ব্যাংক: ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর অর্থবছরের জন্য ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সেই স্টক ডিভিডেন্ড প্রদানে বিএসইসি সম্মতি দিয়েছে। কোম্পানিটির পূর্ব ঘোষিত ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ০৭ জুন নির্ধারণ করা হয়েছে।

ঢাকা ব্যাংক: ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর অর্থবছরের জন্য ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সেই স্টক ডিভিডেন্ড প্রদানে বিএসইসি সম্মতি দিয়েছে। কোম্পানিটির পূর্ব ঘোষিত ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ০৭ জুন নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ব্যাংকটি আরও ৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির স্টক ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২৮ মে নির্ধারণ করা হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৩:১৭ অপরাহ্ণ | শনিবার, ২৭ মে ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com