বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৭ মে ২০২৩ | 195 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (২১-২৫ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ শিপিং করপোরেশন-বিএসসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৬৮ লাখ ৭৩ হাজার ৪০৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২২৯ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫ শতাংশ।

Responsive Ad Banner

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো সিএনজি। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৭৯ লাখ ৫২ হাজার ৪১১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫১ কোটি ২২ লাখ ৯৬ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৩০ শতাংশ।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ২২ লাখ ২১ হাজার ১৩২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৯ কোটি ৯ লাখ ৮৯ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৮২ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রূপালী লাইফ ইন্সুরেন্সের ১২৭ কোটি ৪৬ লাখ ৭৩ হাজার টাকা, নাভানা ফার্মার ১০৮ কোটি ৯৫ লাখ ২৯ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ১০৬ কোটি ৯৭ লাখ ৩৬ হাজার টাকা, জেমিনি সী ফুডের ১০৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা, চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের ১০০ কোটি ১১ লাখ ১৩ হাজার টাকা, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৯১ কোটি ২৯ লাখ ৬৯ হাজার টাকা এবং সী-পার্ল হোটেলের ৮২ কোটি ৩৮ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৩:০৫ অপরাহ্ণ | শনিবার, ২৭ মে ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com