রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৪ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ | 184 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৪ কোম্পানি
Responsive Ad Banner

রেকর্ড ডেটের আগে আগামী ২৮ ও ২৯ মে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৬ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ২টি হলো- ঢাকা ব্যাংক লিমিটেড, কর্নফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইস্টার্ন ইন্স্যুন্সে এবং গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড।

Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ৩০ মে এই ৪ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

ঢাকা ব্যাংক: ব্যাংকটির স্টক ডিভিডেন্ড বিনিয়োগকারীদের মাঝে বিতরণের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এই ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৬ শতাংশ ক্যাশ এবং ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১৮ জুন ২০২৩।

কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৩৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২০ টাকা ৭২ পয়সা।

শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটি আগামি ২৭ জুলাই বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে।

ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৫পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫ টাকা ১৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫২ টাকা ৪৯ পয়সা।

শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটি আগামি ২৭ জুলাই বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে।

গ্লোবাল ইসলামী ব্যাংক: ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টকসহ ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ৭৯ পয়সা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৫ জুলাই ২০২৩।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com