রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৭০ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২১ মে ২০২৩ | 203 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৭০ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২১ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৭০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৩৯ কোটি ৫৫ লাখ ৫৮ হাজার টাকার। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- এমারেল্ড অয়েল, জেমিনি সি ফুড, লুব-রেফ বাংলাদেশ এবং রূপালী লাইফ ইন্সুরেন্স। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৯০ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৩৫ শতাংশ।

Responsive Ad Banner

জানা যায়, এই চার কোম্পানির মধ্যে এমারেল্ড অয়েলের ৭ কোটি ৬২ লাখ ৮৬ হাজার, জেমিনি সি ফুডের ২ কোটি ৩৬ লাখ ১০ হাজার, লুব-রেফ বাংলাদেশের ২ কোটি ৮ লাখ ৩৮ হাজার এবং রূপালী লাইফ ইন্সুরেন্সের ১ কোটি ৮৩ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৬৫ লাখ, ব্রাক ব্যাংকের ১ লাখ ৪৬ লাখ ৪৫ হাজার, পার্ল হোটেলের ১ কোটি ৩৭ লাখ ১৭ হাজার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১ কোটি ২৭ লাখ ৬০ হাজার, সালভো কেমিক্যালের ১ লাখ ২ লাখ ৩৬ হাজার এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের ১ কোটি ১৭ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৪৮ অপরাহ্ণ | রবিবার, ২১ মে ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com