সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৮ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ | 283 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৮ কোম্পানি
Responsive Ad Banner

রেকর্ড ডেটের আগে আগামী ২১ ও ২২ মে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৮ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৮টি হলো- মিউচ্যুয়াল টাস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, শাহজালাল ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন ।

Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ২৩ মে এই ৮ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

এবি ব্যাংক: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ০৮ জুলাই ২০২৩।

মার্কেন্টাইল ব্যাংক: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ এবং ২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৪ জুন ২০২৩।

প্রিমিয়ার ব্যাংক: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ এবং সাড়ে ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।  কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১৪ জুন ২০২৩।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২১ জুন ২০২৩।

মিডল্যান্ড ব্যাংক লিমিটেড : ব্যাংক খাতের কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৯ পয়সা। আগামী ১৪ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড :কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগামী ২১ জুন বেলা সোয়া ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

শাহজালাল ইসলামী ব্যাংক: ব্যাংকটির স্টক ডিভিডেন্ডে সম্মতি জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সমাপ্ত ২০২২ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১৫ শতাংশ ডিভিডেন্ডের সুপারিশ করেছে ব্যাংকটির পর্ষদ। এর মধ্যে ১২ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ স্টক।

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড : কোম্পানিটি ৩২২ ডেসিমল জমি বিক্রয় করবে। কোম্পানির গত ৩০ এপ্রিলের পর্ষদ সভায় জমি বিক্রয়ের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। নারায়নগঞ্জের রূপগঞ্জে বেলদি মৌজায় অবস্থিত এ জমি বিক্রয়ের বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে এনার্জিপ্যাক। আগামী ১৪ জুন-২০২৩, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির ইজিএম অনুষ্ঠিত হবে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ২:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com