সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৪ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৭ মে ২০২৩ | 189 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৪ কোম্পানি
Responsive Ad Banner

এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল থেকে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৪ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ২টি হলো- রিংশাইন টেক্সটাইল, প্রগতী ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক।

Responsive Ad Banner

এর মধ্যে আইসিবি ইসলামী ব্যাংক ছাড়া বাকি ৩টি কোম্পানির লেনদেন স্পট মার্কেটে চলবে ৯ মে পর্যন্ত।

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ১০ মে ওই ৩ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

আইসিবি ইসলামী ব্যাংক লেনদেন স্পট মার্কেটে চলবে ১০ মে পর্যন্ত।

রেকর্ড ডেটের কারণে আগামী ১১ মে এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

সিটি ব্যাংক : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ স্টকসহ মোট ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩ টাকা ৯৮ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৮ টাকা ২১ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৬৫ পযসা।

আগামী ০৪ জুলাই ২০২৩ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

প্রগতী ইন্স্যুরেন্সে : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৫ টাকা ৬৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৯ টাকা ১ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ৮৪ পযসা।

আগামী ৮ জুন ২০২৩ বেলা সাড়ে ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

রিংশাইন টেক্সটাইল মিলস লিমিটেড : কোম্পানিটি সমাপ্ত হিসাববছরে (৩০ জুন, ২০২১) বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দেবে না। আলোচ্য বছরে কোম্পানিটির লোকসান হয়েছে।

সর্বশেষ হিসাববছরে (২০২১) রিংশাইনের শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭৫ পয়সা।

৩০ জুন, ২০২১ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য ছিল ঋণাত্মক। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ছিল ঋণাত্মক ১ টাকা ৪৬ পয়সা।

আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড : গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.৩৮ টাকা।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) লোকসান হয়েছে ১৮.৫১ টাকা।

এছাড়াও আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) নেগেটিভ ০.৮৮ টাকা।

আগামী ১৩ জুলাই সকাল সাড়ে ১০ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:২৬ অপরাহ্ণ | রবিবার, ০৭ মে ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com