শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩ | 287 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

(৩০ এপ্রিল-০৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ারদর বেড়েছে হাইডেলবার্গ সিমেন্টের। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে।

Responsive Ad Banner

সপ্তাহের শুরুতে হাইডেলবার্গ সিমেন্টের উদ্বোধনী দর ছিল ২৪৭ টাকা ৮০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৩২১ টাকা ৬০ পয়সায়।

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭৩ টাকা ৮০ পয়সা বা ২৯.৭৮ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটির তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মিডল্যান্ড ব্যাংকের ২০.৩৫ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ১১.২০ শতাংশ, হাক্কানী পাল্পের ৯.৭৫ শতাংশ, খান ব্রাদার্সের ৯.০১ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৮.২১ শতাংশ, জেমিনি সী ফুডের ৮.০৮ শতাংশ, নাভানা ফার্মার ৭.৬৭ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৭.০৪ শতাংশ এবং ইউনিলিভার কনজিউমার কেয়ারের ৬.৭১ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজার২৪

এখানে দেখুন ডিএসইর সাপ্তাহিক লেনদেন চিত্র

 

 

Facebook Comments Box

Posted ১০:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com