ব্লক মার্কেটে ৬৯ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৩ মে ২০২৩ | 169 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৬৯ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০৩ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৬৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ১৫০ কোটি ৬০ লাখ ৩৬ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- বেক্সিমকো, স্কয়ার ফার্মা এবং জেমিনি সি ফুড।

Responsive Ad Banner

এদিন ব্লক মার্কেটে এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১১২ কোটি ৩ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৭৪ শতাংশ।

জানা যায়, এই তিন কোম্পানির মধ্যে বেক্সিমকোর ১০১ কোটি ২ লাখ ৭৫ হাজার, স্কয়ার ফার্মার ৭ কোটি ১২ লাখ ৮১ হাজার এবং জেমিনি সি ফুডের ৩ কোটি ৮৮ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বিকন ফার্মার ৩ কোটি ৮০ লাখ ২৩ হাজার, সানলাইফ ইন্সুরেন্সের ৩ লাখ ৭৬ লাখ ২ হাজার, সিলভা ফার্মার ৩ কোটি ১৫ লাখ ৮৮ হাজার, মালেক স্পিনিংয়ের ২ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার, আমরা নেটওয়ার্কসের ২ কোটি ৩ লাখ ১৯ হাজার, গ্রামীণফোনের ১ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার এবং এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ১ কোটি ৫৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৮:২৭ পিএম | বুধবার, ০৩ মে ২০২৩

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com