সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ | 166 বার পঠিত | প্রিন্ট

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। ব্যাংকটি ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যলোচনা করে ১২ শতাংশ ও ৩ শতাংশ স্টকসহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আজ ৩০ এপ্রিল, ২০২৩ রবিবার অনুষ্ঠিত পরিচালক পর্ষদের ৩৮৬ তম সভায় এ ডিভিডেন্ড প্রদানের সুপারিশ করা হয়।

Responsive Ad Banner

ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ১৬ আগস্ট, ২০২৩ ব্যাংকের ২৮তম বার্ষিক ভার্চুয়াল সাধারণ সভা (এজিএম) এর তারিখ এবং ১২ জুন, ২০২৩ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়।

বিএসইসি এবং এজিএম-এর অনুমোদন সাপেক্ষে ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে সমাপ্ত বছরের জন্য উক্ত ডিভিডেন্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু, এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান বদিউর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল আলম, পরিচালক আলহাজ্ব নাজমুল আহসান খালেদ, আলহাজ্ব আব্দুল মালেক মোল্লা, আলহাজ্ব হাফেজ মোঃ এনায়েত উল্যা, আলহাজ্ব আহামেদুল হক, আলহাজ্ব নিয়াজ আহমেদ, আলহাজ্ব মোহাম্মদ এমাদুর রহমান, আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী, আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, আলহাজ্ব নাসির উদ্দিন, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, এম কামাল উদ্দিন চৌধুরী, মোঃ আব্দুল হামিদ মিঞা এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের এসএভিপি ও কোম্পানি সচিব মোহাম্মদ নিজাম উদ্দিন ভূঁক্ষাসহ সংশ্লিষ্ট নির্বাহীগণ উপস্থিত ছিলেন।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:২২ অপরাহ্ণ | রবিবার, ৩০ এপ্রিল ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com