সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে আইডিএলসি ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ | 187 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে আইডিএলসি ফাইন্যান্স
Responsive Ad Banner

এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ৩০ এপ্রিল স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে আইডিএলসি ফাইন্যান্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ০২ মে এই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

Responsive Ad Banner

জানা যায়, ০৬ এপ্রিল অনুষ্ঠিত বোর্ড সভায়কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) ৪ টাকা ৬১ পয়সা।

এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৫ টাকা ৯ পয়সা।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির এককভাবে শেয়ার প্রতি আয় (সলো ইপিএস) ৯ টাকা ৯০ পয়সা।

এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩ টাকা ৭৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি সম্পদ মূল্য (কনসোলিডেটেড এনএভি) দাঁড়িয়েছে ৪৩ টাকা ৫৬ পয়সা।

এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৪০ টাকা ৩৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির এককভাবে শেয়ার প্রতি সম্পদ মূল্য (সলো এনএভি) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৫ পয়সা।

এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩১ টাকা ৫৮ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (কনসোলিডেটেড এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ২১ টাকা ১০ পযসা।

এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৪৪ টাকা ৯০ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির এককভাবে শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (সলো এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১৬ টাকা ৮৪ পযসা।

এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৪১ টাকা ৭৮ পয়সা।

আগামী ২৫ মে ২০২৩ বেলা ১১টায় কোম্পানিটির ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:২১ অপরাহ্ণ | বুধবার, ২৬ এপ্রিল ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com