শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৬৪ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ | 203 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৬৪ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১৮ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ব্লক মার্কেটে এই ৬৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৪১ কোটি ৭১ লাখ ৭০ হাজার টাকার।

Responsive Ad Banner

এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার।

কোম্পানিগুলো হলো- জেমিনি সি ফুড, বারাকা পাওয়ার এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

আজ ব্লক মার্কেটে এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ১ লাখ টাকারও বেশি।

যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪৩ শতাংশ।

জানা যায়, এই তিন কোম্পানির মধ্যে জেমিনি সি ফুডের ১০ কোটি ৭ হাজার, বারাকা পাওয়ারের ৪ কোটি ১২ লাখ ৮০ হাজার এবং ন্যাশনাল ব্যাংকের ৪ কোটি ৫ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মার ২ কোটি ৪২ লাখ ৭৬ হাজার, আমরা নেটওয়ার্কসের ২ কোটি ১৪ লাখ ৩১ হাজার, মেট্রো স্পিনিংয়ের ১ কোটি ৫৬ লাখ ১৬ হাজার, সি পার্ল হোটেলের ১ কোটি ৪৮ লাখ ৩১ হাজার, সোনালী পেপারের ১ কোটি ৪৭ লাখ ১০ হাজার, এডিএন টেলিকমের ১ কোটি ৪৪ লাখ ৪০ হাজার এবং এ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের ১ কোটি ১৮ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

Facebook Comments Box

Posted ৯:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com